বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

ইফাদ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তনে সহায়তা দেবে

নিজস্ব সংবাদদাতা: / ২৩৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আনতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছে। বুধবার ইফাদ-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জন্য ইফাদের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালানটাইন আচাঞ্চো বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।বৈঠকে আচাঞ্চো বলেন, ইফাদ কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ আয় বৃদ্ধি এবং ক্ষুদ্র ও কৃষক, নারী ও যুবকদের ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নতি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, ‘কৃষি ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নতির ক্ষেত্রে বাংলাদেশের অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। সারা দেশে কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জীবনযাত্রার উন্নতির জন্য সরকার, আমাদের অংশীদার এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে সহযোগিতা করতে পেরে আমি অভিভূত।’কান্ট্রি ডিরেক্টর আরো বলেন, একসঙ্গে কাজ করার মাধ্যমে ‘আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারি এবং ক্ষুদ্র কৃষকদের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পাশাপাশি উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পারি।’
বাংলাদেশে আসার আগে আচাঞ্চো ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং কঙ্গো প্রজাতন্ত্রে ইফাদ কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে নাইজার, বুরকিনা ফাসো এবং চাদে একই পদে অধিষ্ঠিত ছিলেন।বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালনকালে আচাঞ্চো অবকাঠামো ও জলবায়ু-স্মার্ট কৃষির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীতে জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার, ক্ষুদ্র ও প্রান্তিকদের জন্য অর্থ, প্রযুক্তি ও বাজার প্রবেশাধিকার বৃদ্ধি, বিভিন্ন গোষ্ঠীর জন্য অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় সরকারি কর্মসূচি জোরদারে কাজ করবেন।
তিনি বলেছেন, ‘আমি আমাদের অংশীদারদের সাথে গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন করতে, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং দীর্ঘমেয়াদী টেকসই জীবিকা গড়ে তুলতে সক্ষমতার জন্য কাজ করবো। তিনি গ্রামীণ জীবনযাত্রার উন্নতি করতে ক্যামেরুন ও গ্যাবনে ইফাদ কান্ট্রি প্রোগ্রাম অফিসার এবং ভারত মহাসাগর অঞ্চলের প্রোগ্রাম অফিসার হিসাবেও কাজ করেছেন, সাহেল ও কঙ্গো অববাহিকায় গ্রামীণ উন্নয়ন প্রকল্পে অবদান রেখেছেন, সহ-অর্থায়ন জোগাড় করেছেন এবং সরকার, দাতা ও নাগরিক সমাজের সাথে অংশীদারিত্ব জোরদার করেছেন।
বর্তমানে বাংলাদেশে ইফাদ এর প্রোগ্রামটি তার বৃহত্তম প্রোগ্রামগুলোর একটি। বাংলাদেশে বর্তমানে ছয়টি চলমান প্রকল্পে ইফাদ-এর ৫১৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এগুলো বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর