বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : / ২৮৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সারা দেশের মতোই ইন্দুরকানী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল গাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এবং মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবিবুর রহমান কাজি। এসময় আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ইন্দুরকানী শাখার ব্যবস্থাপক মশিউর রহমান গাজী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন গাজী, সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন আইকন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রথমে নিজেকে দুর্নীতি থেকে দূরে রাখতে হবে। মূল কথা— আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। তাহলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর