মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে কম্বল বিতরণ

মীর জেসান হোসেন তৃপ্তী : / ৬০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর গনি স্কুল রোড এলাকায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। সংগঠনটির উদ্যোগে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ আয়োজনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,“আমরা সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এই মানবিক কর্মসূচি শুধু আশুলিয়ায় নয়, ঢাকা ও পর্যায়ক্রমে বাংলাদেশের সকল অঞ্চলে পরিচালিত হচ্ছে।” সোমবার বিকেল পাঁচটায় আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি বলেন,“বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভূমিহীন, গৃহহীন ও অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ মহৎ কাজে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।” এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী। তিনি বলেন,“শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষ চরম কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য।”এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আজিজ প্রধান,মোঃ হেকমত আলী, মোঃ সোহাগ, রঞ্জুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন,“আমাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন সকল মানুষ নিজ নিজ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সম্মিলিত প্রচেষ্টায়ই মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ও স্বস্তি ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর