শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির

আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কেএম মোহাম্মদ হোসেন রিজভী : / ২২৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার হাজী মার্কেটে ইয়ারপুর   ইউনিয়ন পরিষদ রোডে পবিত্র ১২ ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ (দা : বা 🙂 প্রিন্সিপাল দারু ফলাহ্ মাদ্রাসা। বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন হাফেজ মাওলানা সাদিক হুসাইন। প্রিন্সিপাল তাফিজুল  কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ  চিশতির পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমেদ, এস এম মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক কে এম  মোহাম্মদ হোসেন রিজভী,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক সোহেল রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লায়ন হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ রিপন মিয়া, মোঃ মোশারফ হোসেন, সাংবাদিক মোফাজ্জল হোসেন রাজু, মো: সাইদুল ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদের (সা.) জন্ম ও ওফাত দিবসে তার কর্মময় জীবন আদর্শের স্মরণ ও অনুকরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানব জাতির রহমত স্বরূপ প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্ম নেন। তার পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ঠিক একই তারিখে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।এক সময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। সমগ্র আরবে বিরাজ করত নানারূপ ধর্মীয় অনাচার, কুসংস্কার ও পাপাচার লিপ্ত। ইসলামের ধারণায় এ সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ। ‘আইয়াম’ শব্দের অর্থ সময় বা যুগ ও ‘জাহেলিয়া’ শব্দের অর্থ অজ্ঞতা বা তমসা। সুতরাং আইয়ামে জাহেলিয়া বলতে ‘তমসা’ বা ‘অজ্ঞতার যুগ’ বুঝায়। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি ও তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহ (সা.)-কে পৃথিবীতে শেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেন। তার জীবনাদর্শ (সুন্নাহ) ইসলামের ভিত্তি। মুহাম্মাদ (সা.)-এর জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মাত্র ৬ বছর বয়সে তিনি তার মাকে হারানোর পর প্রথমে তার দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। মহানবী (সা.) অল্প বয়সে হেরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) খাদিজা (রা.) নামের এক ধণাঢ্য নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত প্রাপ্ত হন ও আল্লাহতাআলার নৈকট্য লাভ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর