মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

নিজস্ব সংবাদদাতা: / ২০৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, টাইম সাময়িকী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অসীম সাহসিকতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। দেশে যখন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সংকটে ছিল, তখন তিনি জনগণের কণ্ঠস্বর হিসেবে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এই স্বীকৃতি মূলত সেই সংগ্রামেরই ফল। তিনি আরও জানান, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। অবাধ নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আজ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। নিজের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে) বলে যে আশার বাণী শুনিয়েছিলেন, আজ এ অর্জন তারই প্রতিফলন। উপদেষ্টা মাহদী আমিন লিখেন, এ অর্জন কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের নয় বরং এটি পুরো বাংলাদেশের মানুষের জন্য গর্বের। একটি সমৃদ্ধ ও আইনের শাসনের দেশ গড়ার পথে এ আন্তর্জাতিক স্বীকৃতি দেশের নাগরিকদের আরও বেশি অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি টাইমের এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পোপ লিও চতুর্দশসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর