বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

আশাশুনির শ্রীউলায় প্রতিপক্ষের হামলায় আহত ২

আশাশুনি প্রতিনিধি : / ১০৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

আশাশুনির শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরের দখল নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ইউনিয়নের বকচর গ্রামের মৃত. লোকমান সরদারের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ ও সাংবাদিকদের কাছে রেকর্ডকৃত বক্তব্যে জানান, তারা সীমানার খালে ডিগ্রীপ্রাপ্ত ১৮ বিঘা জমি বাপদাদার আমল থেকে ভোগদখল করে আসছেন। বিবাদী লাঙ্গলদাড়িয়া গ্রামের মোন্তেজ গাজীর ছেলে আমিরুল, আনারুল, কোহিনুর, কহিতুর, মোন্তেজ গাজী, কোহিনুরের ছেলে মোত্তাজুল, আমিরুলের ছেলে আরিফুল, ষড়যন্ত্র করে গোপনে গোপনে তহশীলদারের যোগসাজসে কলিমাখালী ও লাঙ্গলদাড়িয়া মৌজায় ৬ বিঘা জমি ডিসিআর নেয়। কিন্তু তারা দু’মৌজায় না গিয়ে লাঙ্গলদাড়িয়া মৌজায় সমুদয় (২.০০ একার ) জমি দখল নিয়ে অতিরিক্ত আরও ১.৫০ একর জমি দখলে নেয়। সেখানে এক সপ্তাহে আগে বাদী পক্ষের ঘেরের বাসা ভাংচুর করে জবর দখল করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের আহবায়ক শহিদুল ইসলামের মাধ্যমে বসাবসি করে মিমাংসা করা হলে বিবাদীরা ১২০০০ টাকা দিয়ে অতিঃ দখল ছেড়ে দিতে সম্মত হয়। কিন্তু দু’দিন পরে মিমায়সা অমান্য করে দ্বন্দ্ব সৃষ্টি করতে থাকে। গত ৯ মার্চ সকাল ৯ টার দিকে বাদী মাড়িয়ালা মৎস্য বাজারে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে আক্রমন করলে হাড়ভাঙ্গা জখম হয়। বাদীর ভাই ইসমাইল সেখানে গেলে তাকে শাসরোধ করে হত্যার চেষ্টা রক্তাক্ত জখম করা হয়। স্বাক্ষীরা উপস্থিত হলে জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়।

আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় সভায় মূল আলোচনা উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় দিক নির্দেশনা ও প্রস্তাবনামূলক আলোচনা রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, প্রভাষক রবিউল ইসলাম, জার্নালিম ফর সুন্দরবন এর জেলা কমিটির উপদেষ্টা জি,এম মুজিবুর রহমান, আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সামাজিক বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম, আশাশুনি বাজার জামে মসজিদের ইমাম প্রভাষক বাকী বিল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জ,এম আল ফারুক, জার্নালিজম ফর সুন্দরবন যুগ্ম-আহবায়ক এস,কে হাসান, যুব কমিটির সদস্য আশরাফ হোসেন, পবিত্র সরকার, কেডি, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। সভায় দায়িত্ব ও কর্তব্য কর্মে উল্লেখযোগ্য অবদান রাখায় ইয়্যুথ ফর সুন্দরবন সদস্য নাইমকে পুরস্কৃত করা হয়।

আশাশুনির বুধহাটা ইসলামী ব্যাংক আইট লেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বুধহাটা বাজার আউট (লেট ১৪৩/০২) এর গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় আউট লেট কার্যালয়ে ব্যাংকের স্বত্তাধিকারী নূরুল আফসার মুর্তাজার সভাপতিত্বে সভাপতিত্বে ও আউটলেট ইনচার্জ ফয়সাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার আজগর আলী (এফএভিপি)। বিশেষ অতিথি ছিলেন, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সেলিম মল্লিক, এবিডি ইনচার্জ আয়নাল সরদার, গ্রাহক পর্যায়ে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, জিফুলবাড়ী মাদ্রাসার অবঃ শিক্ষক মাওঃ মোশাররফ হোসেন। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংবাদিক বাবুল হোসেন, ইয়াছিন আরাফাত পিন্টু ও বুধহাটা কওছারিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ রহমত আলী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন, বেউলা ওছমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আব্দুল ওয়াদুদ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হাফেজ তরিকুল ইসলাম।

আশাশুনিতে শহীদ রফিকের কবর জিয়ারত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়া করেছেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।
মঙ্গলবার শিবির নেতৃবৃন্দ সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন। উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের কৃতি সন্তান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের ১১৪ তম শহীদ, শহীদ রফিকুল ইসলাম রফিক এর কবর জিয়ারত করেন ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সাহিত্য সম্পাদক মতিউর রহমান, প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, আশাশুনি উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত, ইউনিয়ন পাঠাগার সম্পাদক নাফিউর রহমান সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এ সময় শহীদ রফিকের ভাই অধ্যাপক আব্দুল মালেকসহ পরিবারের অন্য সদস্যগন উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সার্বিক খোঁজ খবর নেন। উল্লেখ্য, ২০০১ সালের ৮ জুন রফিকুল ইসলাম জাসদ ছাত্রলীগের ক্যাডারদের হাতে শাহাদাৎ বরণ করেন। শাহাদাতের আগ পর্যন্ত তিনি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের দায়িত্বশীল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর