আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় উপজেলা দলীয় কার্যালয়ে ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল সমাবেশে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও যুব জামায়াতের উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের খুলনা অঞ্চল টিম সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস মাওঃ রবিউল বাসার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সহকারী সম্পাদক ও নির্বাচনী পরিচালক আল. মাহবুবুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ ওসমান গনি, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তজা, সম্পাদক মাওঃ মোশারফ হোসেন, সহকারী সম্পাদক মাওঃ আব্দুল বারী, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহাজান আলী, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। সমাবেশে ওয়ার্ড ভিত্তিক সংগঠন মজবুত করন, নির্বাচন মূখী প্রচারনা, ব্যাপকভাবে দাওয়াতী কাজ পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা, সিদ্ধান্ত ও দিক নির্দেশনা প্রদান করা হয়।