বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

আলোকিত নারায়ণগঞ্জ গড়তে স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাদের ভ‚মিকা অগ্রণী: মান্নান ভূঁইয়া

নিজস্ব সংবাদদাতা: / ২০১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আয়োজিত ২৫০০ তম প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ব্লু পিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ১০ নভেম্বর রোববার দুপুরে জমকালো উৎসব অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের এই মিলন মেলার এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া। তিনি বলেন, স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তারা নারায়ণগঞ্জের উন্নয়ন ও কল্যাণে যথেষ্ট ভুমিকা রাখছে। সামাজিক সচেতনতায় ও মাদকসহ বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। অনেকে আবার সামাজিক অবক্ষয়ের কারণে বাধাগ্রস্থ হচ্ছে। তারপরও সংগ্রামী ভুমিকায় স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তারা নিজেদের আত্মউন্নয়ন সহ স্বনির্ভরতায় আলোকিত নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার এমডি জামান। উৎসবে জেলা প্রতিনিধি রিমা আলম রোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা কোর ভলান্টিয়ার হাসিনা রহমান লোপা, জেলা প্রতিনিধি শাহিন কাদির, জোবায়ের মাহমুদসহ নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা থেকে উপজেলা এম্বাসেডরগণ, কমিউিনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্যগণ। জাকজমকপূর্ণ আয়োজনের শুরুতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আনন্দ বিনোদনে এবং উচ্ছ¡াসে অনুষ্ঠানে লাইভে বক্তব্য রাখেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর