শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধিঃ / ১৩৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।এ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) সকালে বাংলাবান্ধা জিরো লাইনে বাংলাদেশের বাংলাবান্ধা কাস্টমস ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়। শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের সময় ফুলবাড়ি কাস্টমসের সহকারী কমিশনার টিও শার্পা, কাস্টমস সুপারেনটেনডেন গোপাল কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় শেষে স্থলবন্দরের কনফারেন্স রুমে স্থলবন্দরের শুল্ক স্টেশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ইসাহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. শরিফ হোসেন।এছাড়াও স্থলবন্দরের শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মইনুল হাসান, সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ম্যানেজার আবুল কালাম আজাদ, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহাদাত হোসেন রঞ্জু, সোহেল রানা মানিক প্রধান, সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইবনে সফি নাসিনুল হাসান, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফিরোজ কবির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বন্দরের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর