শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি : / ১১৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থাপিত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অুনষ্ঠিত।
কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের উদ্যোগে সোমবার রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবদল নেতা নাজমুল হোসেন, নাসিম বিশ্বাস, সাইদুল ইসলাম গাজী, ইব্রাহিম হোসেন, নাসিম হোসেন, বাবু বিশ্বাস, বিল¬াল হোসেন, আব্দুল জলিল, আকাশ বিশ্বাস, সোহেল হাসানসহ অর্ধশতাধিক যুবদলের নেতাকর্মী। এছাড়া, ওই দিন আছরের নামাজ শেষে পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ওয়ার্ডের ভবানীপুর জামে মসজিদে, ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ভোগতী কেন্দ্রীয় জামে মসজিদে, ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বায়সা জামে মসজিদে, ৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সরফাবাদ জামে মসজিদে ও ৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে হাবাসপোল মডেল মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর