শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

পিরেজপুরের নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার-১

পিরোজপুর প্রতিনিধি : / ১৩১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

পিরোজপুরের নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন নেছারাবাদ থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) নেছারাবাদ থানায় মেয়ের বাবা বাদী হয়ে এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে সিফাত হোসেন (২০), একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মারুফ (২৫) ও মোঃ ইমাম হোসেনের ছেলে হৃদয় (১৯)।জানা যায়, নেছারাবাদ উপজেলার গাজীপুর মৈশানী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসা চলাকালীন সময়ে অপহরণ করার চেষ্টা চালায়। এসময়ে মাদ্রাসা ও স্থানীয় লোকজন বখাটেদের প্রতিরোধ করে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানান, আমার মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে ডিস্টার্ব করে আসছিল। তাদেরকে মৌখিকভাবে বিভিন্ন সময়ে বারণ করেছি। ওরা বকাটে প্রকৃতির লোক তাই ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন দেখে ফেলায় মেয়েকে চড় থাপ্পর দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা অভ্যত আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর