শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে রানার কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি : / ১৩১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার নিজস্ব অর্থায়নে, পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ৭৫ নাম্বার উত্তর নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছন।সোমবার (২০জানুয়ারি) বিকেলে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আহসান কবির খান,সাধারণ সম্পাদক খাইরুল হাসান মারুফ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মনির খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজল, পিরোজপুর জেলা তাতীঁ দল এর সভাপতি আলি শেখ, সদর থানা তাতীঁ দল এর আহবায়ক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন , আমি আমার জীবদ্দশায় পিরোজপুর পৌরবাসী খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো । আমি চেষ্টা করব সাধ্যের মধ্যে থেকে পিছিয়ে পড়া পিরোজপুর পৌরবাসীকে সাথে নিয়ে উন্নয়নের চেষ্টা করতে। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা আপনাদের যেকোনো সমস্যা সমাধানের আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই । দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে পিরোজপুরে পৌরসভার উন্নয়ন আরও তরান্বিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর