শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

কেশবপুরে রোমান ব্রিকসে এবার ইট পোড়ানো শুরু, কাজে আসছেনা আইন আদালতের নিষেধাজ্ঞা

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি : / ১৩০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

যশোরের কেশবপুরে সেই রোমান ব্রিকসটি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ৩ দফা ভেঙ্গে গুড়িয়ে দিলেও আবার চালু করে ইট পোড়ানো শুরু হয়েছে। ফলে প্রশাসন কর্তৃক ভাটা বন্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা দিলেও তা কোন কাজেই আসছেনা। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।এলাকাবাসীর উচ্ছেদ আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যশোর পরিবেশ অধিদপ্তর সর্বশেষ গত ২৭ নভেম্বর (২০২৪) যশোর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা রোমান ব্রিকসটি ভেঙ্গে দেয়। ভেঙ্গে দেওয়ার এক সপ্তাহের মধ্যে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভাটার কার্যক্রম শুরু করেন। এর পর এলাকাবাসি বিষয়টি নিয়ে আবারও বিভিন্ন দপ্তরের শরনাপন্ন হলে গত ৮ জানুয়ারী-২০২৫ইং তারিখে যশোর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সরেজমিনে আসেন। কিন্তু অদৃশ্য কারণে নিরুপায় হয়ে তারা ফিরে চলে যান। ফলে যা হবার তাই হলো, সর্বশেষ ১৪ জানুয়ারী (২০২৫) ওই ভাটাই আবার ইট পুড়ানো শুরু করেছে এবং ভাটার ভেঙ্গে দেওয়া অংশ গুলো আবার গেঁথে নেওয়া শুরু করেছে। আর এভাবেই উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসম্পাদক সিদ্দিকুর রহমান ১০ বছর আগে আইন কানুনের কোন তোয়াক্কা না করে, ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ ভাবে রোমান ব্রিকসটি বারুইহাটি গ্রামে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কওমি মাদরাসা, মন্দির, ব্যাস্ততম সড়ক এবং ফসলী জমির মধ্যে ভাটাটি স্থাপন করে। এপর্যন্ত কয়েকবার প্রশাসন ভাটাটি ভেঙ্গে দিলেও তা বন্ধ করা যাইনি।কেশবপুরে ১৩টি ইটভাটার মধ্যে কেশবপুর ব্রিকস ও গাজী ব্রিকসের পরিবেশের ছাড়পত্রসহ বৈধ কাগজপত্র রয়েছে। অন্য ইটভাটাগুলো পরিবেশ রক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে অবৈধ ভাবে ইট পুড়িয়ে পরিবেশ দুর্ষিত করে চলেছে। রোমান ভাটাটি বন্ধ করতে বেলা মহামান্য হাইকোর্টে একটি মামলা করেন। যার ৫২৩ তাং ২৬/০৪/২০২২। আদালত ওই অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অদিদপ্তর ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ঠ সকল দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। এবিষয়ে ভাটার মালিক সিদ্দিকুর রহমান বলেন, কেশবপুরে ১৩টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ১১টিই অবৈধ। কিন্তু অন্যভাটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়না। শুধু আমার ভাটাটি ৩ দফা ভেঙ্গে দেয়া হয়েছে। পরিবেশবাদী বেলা আমার বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা করেছেন। আমি তার জবাবও দিয়েছি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ইমদাদুল হক বলেন, বারইহাটি গ্রামে অবস্থিত অবৈধ ইটভাটা রোমান ব্্িরকসটি এলাকায় পরিবেশ দুষন করায় তা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। আমরা শুনেছি ওই ভাটার মালিক সিদ্দিকুর রহমান আবার ভাটাটি চালু করেছে। তার বিরুদ্ধে আবারও আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কেশবপুরে অন্য যেসব অবৈধ ইটভাটা রয়েছে তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর