শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত 

টাঙ্গাইল প্রতিনিধ : / ১২৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ধনবাড়ি ও মধুপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত শহীদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় ধনবাড়ি ও মধুপুর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।

এ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই  বিভিন্ন এলাকার লোকজন পায়ে হেঁটে এবং দুর দুরান্ত থেকে বিভিন্ন যানবাহন যুগে সভাস্থলে এসে জমায়েত হতে থাকে। যা দুপুরের পরপরই  ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে জনশ্রুতে পরিনত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মো.রেজাউল হক, ধনবাড়ী উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আশরাফ হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন। এ ছাড়াও মধুপুর- ধনবাড়ি উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে মিডিয়া সহায়তায় ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুবদলের নেতা মনিরুজ্জামান আসিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর