বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

নিজস্ব সংবাদদাতা: / ১১৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা ছাড়ে অনুমোদন দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।গত বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে উপসচিবের পাঠানো চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ অনুদান দিতে চলতি (২০২৪-২৫) অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১২০০১৬৬০১-কোডে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ সহায়তা’ শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থছাড়ে অনুমোদন দেওয়া হলো।আহতদের চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি ‘এ’ তে ১ হাজার ব্যক্তি প্রতিজন ২ লাখ টাকা করে ২০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘বি’ তে প্রতিজন ১ লাখ টাকা করে ৩ হাজার জন ৩০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘সি’ তে প্রতিজন ১ লাখ টাকা করে ৪ হাজার জন পাবেন ৪০ কোটি টাকা। ক্যাটাগরি ‘ডি’ তে প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা। এক্ষেত্রে সাত হাজার জন পাবেন ৩৫ কোটি টাকা।এছাড়া আহতদের দেশে-বিদেশে পরামর্শ সেবার জন্য ২৫ কোটি টাকার অনুদান দেওয়া হবে।ছাড় করা ১৫০ কোটি টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে অর্থ/চেক উত্তোলন করে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম’ নামে সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখায় উন্মুক্ত করা চলতি হিসাবে জমা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, শহীদ পরিবারের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে হস্তান্তর করতে হবে, যা মেয়াদপূর্তিতে নগদায়নযোগ্য হবে। এ অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও অনুশাসনাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে এ সংক্রান্ত নীতিমালা জারি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর