শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

টঙ্গীতে বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিঃ এর উদ্যোগে পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ

মীর জেসান হোসেন তৃপ্তী : / ১৩০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

টঙ্গীতে বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিঃ এর উদ্যোগে পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ
মীর জেসান হোসেন তৃপ্তী : গাজীপুরের টঙ্গীর হযরত হাজী সৈয়দ শাহ বাগদাদী রহঃ দরবার শরীফরে সামনে হাপ স্কুলে বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে অসহায় পথ শিশুদের নিয়ে বিনোদনের জন্য দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতারনী অনুষ্টান এবং শিশুদের মাঝে বই খাতা কম্বল বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১০ টায় সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । ফলে সমাজের ঝরে যাওয়া শিশুদের প্রতি যত্নশীল না হলে জাতি হুমকীতে পড়বে। এ সব ঝরে যাওয়া শিশুদের কারনে চুরি ছিনতাই,মাদকসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে। সে সব বিবেচনা করে আমরা নিজেস্ব অর্থয়নের সমাজের ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করছি। এসময় তিনি আরো বলেন, আমরা অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নতির জন্য কাজ করে যেতে চাই। এর জন্য সকলের সহযোগীর প্রয়োজন রয়েছে। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলীর সঞ্চলনায় উপস্থিত ছিলেন,এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ শামীম,মোহনা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম প্রতিনিধি,সাংবাদিক মোঃ আসলাম, বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড এর নারী ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা,হাফের শিক্ষিকা সাথী, সাবিহা, মৌসুমী, রোজিনা, মাহমুদা প্রমূখ। এ সময় শতাধিক মাঝে বই খাতা কলম ও কম্বল বিতারন করা হয় । এ সময় পথ শিশুদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে দিনব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর