বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মিরপুরে   বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে পথ শিশুদের  মাঝে বই খাতা ও কম্বল বিতরণ 

এস এম মনিরুজ্জামান : / ১৪৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে  অসহায় পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সংগঠনের  ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এ সময় সভাপতি স্বাগত বক্তব্যে বলেন,আমরা মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায়  নিজস্ব অর্থয়নে  অসহায় দরিদ্র শিশু ও নিম্নের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এ সময় তিনি আরো বলেন,আমরা দরিদ্র মানুষের সুস্বাস্থ্যের জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চাই এবং আমাদের আইডিয়াগুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদের কষ্ট দূর করতে চাই। আমাদের প্রতিটি মানবিক পদক্ষেপের উদ্দেশ্যই হচ্ছে তাদের জীবন পরিবর্তন করা। আমরা চাই অসহায় মানুষের প্রতিনিধিত্ব করতে এবং তাদের দুর্দশাকে বিশ্বের সামনে তুলে ধরতে। আমাদের এই কাজের মাধ্যমে  সমাজে এমন কিছু উদাহরণ রেখে যেতে চাই, যাতে আমাদের এই কাজগুলো মানুষকে আরো মানবিক হতে উত্সাহিত করতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন হাপের সাবেক যুগ্নু পরিচালক মোখলেসুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রাজু, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক মোঃ আসলাম,  মোঃ জুয়েল, প্রমূখ। এ সময় শতাধিক  মাঝে বই খাতা কলম ও কম্বল বিতারন করা হয় । এ সময় পথ শিশুদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে দিনব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।  শিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি  হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর