বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৩৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত , যারা গ্রামের রুইদাস পাড়া এলাকায় সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল এক যুবক।

জানা যায় শ্রীরাম রুইদাস নামের বছর পয়ত্রিশের এক যুবক বাড়িতে পুষেছিল দুটো কাকাতুয়া,
আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দুটিকে স্নান করাতে নিয়ে এলে, খাঁচা থেকে বেরিয়ে পড়ে একটি কাকাতুয়া। সেই পাখিটাকে বাঁচাতে গিয়ে, পরনে থাকা জিনিসপত্র বাড়ির সামনে পুকুরের পাড়ে খুলে রেখে ঝাঁপ দেয় পুকুরের জলে। কাকাতুয়ার পিছন পিছন পুকুরের এক পার থেকে অন্য পাড়ের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছায় , সেখানে গিয়ে দেখেন কাকাতুয়া পাখি মারা গিয়েছে।

সেই সময় পাখিটিকে জল থেকে না তুলে, পুকুরের পাড়ের দিকে নিয়ে এগিয়ে যায় এবং তখন হঠাৎ পাড়ের প্রতিবেশী লোকজন দেখে জলে সে হাবুডুবু খাচ্ছে। তাকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু তাকেও আর পাওয়া যায়নি। অবশেষে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সকে। তৎক্ষণাৎ প্রশাসনের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে।

জানাযায় ওই যুবকের বয়স ৩৫ , বাড়ি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জারা গ্রামে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন, এলাকার সকল মানুষ জড়ো হয়েছেন পুকুর পারে। প্রশাসনের লোকজন তল্লাশি চালাচ্ছেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর