সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

খুলনা আর্ট একাডেমিতে হাতের লেখা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন।

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ : / ১৫১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সোমবার বিকাল ৪ঘটিকায় খুলনা ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজ এর নিচ তলায় খুলনা আর্ট একাডেমিতে হাতের লেখা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করিমুন্নেছা মডেল স্কুলের হ্যান্ড রাইটিং শিক্ষক বাবু ধনঞ্জয় রায়ের আগমনে প্রথমেই খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও সহকারী পরিচালক শিলা বিশ্বাস ফুল দিয়ে বরণ করে নেন। তাৎক্ষণিক আজকের কোমলমতি শিশু শিক্ষার্থীদের দ্বারা মোমবাতি প্রজ্জ্বলন করে উদ্বোধনের শুভ সূচনা হয়। তখন উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মার্শীদশুভ এবং প্রতিষ্ঠানের সদস্য বিক্রম রায়, সৌহার্দ্য বিশ্বাস, রিমন বাছাড় সবার উপস্থিতিতে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস হাতের লেখা কোর্স সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন। খুলনা আর্ট একাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। খুলনা আর্ট একাডেমির কার্যক্রম ছবি আঁকা, আবৃত্তি, সংগীত এবং চারুকলা ভর্তি কোচিং। চিত্রশিল্পী মিলন বিশ্বাস দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলেন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য সুন্দর হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ২০২৫ সালে সুন্দর হাতের লেখার বিষয়টি যুক্ত করলেন। বাবু ধনঞ্জয় রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠন মূলক বক্তব্য রাখেন। এবং সৈয়দ মার্শীদ শুভ শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।আজকে যে সকল শিক্ষার্থীরা উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থী শাহরিয়ার শাকীফ, সম্প্রীতি বিশ্বাস, কুশল বিশ্বাস,সৈয়দা মাভীশা জারীশ, অভ্রদীপ গাইন। শিক্ষার্থীদের মাঝে বাবু ধনঞ্জয় রায় বর্ণমালা লেখার বিভিন্ন কলা কৌশল হাতে কলমে শিক্ষা দেন। হ্যান্ড রাইটিং স্যারের ক্লাস পেয়ে শিশু শিক্ষার্থীরা অনেক আনন্দিত। সর্বশেষে সকল শিক্ষার্থীকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস কলম এবং টিফিন দিয়ে আজকের উদ্বোধনী ক্লাসের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর