রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কোরানের পাখি

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

কোরানের পাখি
আওরঙ্গজেব কামাল
———————————-
এরা হল পবিত্র কোরানের পাখি।
নির্মল, পবিত্র, আলোর দূত যেন—
যে আকাশে উড়ে বেড়ায়, মনে করিয়ে দেয় স্রষ্টার নাম।
একটু ফাঁক পেলেই, যেন আনন্দে মেতে উঠে—
যেন বলছে, “আলহামদুলিল্লাহ্!”
প্রতিটি ডানার ঝাপটাতেই লুকিয়ে আছে বন্দেগি।
রাতের পর্দা সরে যাচ্ছে ধীরে ধীরে…
আকাশে ফিকে আলো ফুটে উঠছে।
এই নিস্তব্ধ ভোরে, যখন দুনিয়া এখনো ঘুমিয়ে,
তখন জেগে ওঠে কিছু অদ্ভুত প্রাণ —
পবিত্র কোরানের পাখি।
তাদের ডাক, মানুষের মতোই তাসবিহ্‌র সুরে মিশে যায়।
প্রতিটি কিচিরমিচির যেন বলে —
“সুবহানাল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌, আল্লাহু আকবার।”
যেই আলো ফোটে,
ওরা ডানা মেলে আকাশে —
যেন নতুন দিনের আয়াত খুলে যাচ্ছে।

তুমি কি কখনো খেয়াল করেছো?
একটু ফাঁক পেলেই তারা আনন্দে মেতে ওঠে,
যেন বলছে, “আমরা মুক্ত, আমরা স্রষ্টার বান্দা।”
তাদের উড়ানে কোনো অহংকার নেই,
শুধু তাসবিহ্‌ আর তাওহিদের মৃদু সুর।
দুপুরে সূর্য যখন মাথার ওপরে,
সবাই ব্যস্ত, দুনিয়া দৌড়াচ্ছে —
তখনও সেই পাখিরা ছায়ায় বসে,
পাখা মেলে একটু বিশ্রাম নেয়।

তারা জানে, প্রতিটি নিঃশ্বাসই নিয়ামত,
প্রতিটি ছায়াই রহমত।
তারা আমাদের শেখায় —
অস্থিরতার মাঝেও তাওয়াক্কুল রাখতে হয়,
বিশ্বাস রাখতে হয় সেই এক আল্লাহর উপর,
যিনি খাবার দেন উড়ন্ত পাখিকেও।
বিকেলে আকাশে সোনালি আলো,
ডানা ভরে ফিরে আসে তারা।
কেউ ডালে বসে, কেউ ঘরে ফিরে যায়,
কিন্তু কারো মুখে কোনো অভিযোগ নেই।

তাদের চোখে ক্লান্তি নেই,
তাদের মনে কৃতজ্ঞতা —
যেন বলছে, “আজও আমরা বেঁচে আছি,
আজও আমরা তাঁর নিয়ামতের সাক্ষী।”
সূর্য অস্ত যায় ধীরে ধীরে,
আকাশে লালচে রঙ ছড়িয়ে পড়ে।
পাখিরা শেষবারের মতো উড়ে যায় —
তাদের সুর মিলিয়ে যায় আজানের ধ্বনিতে।

এই মুহূর্তে মনে হয়,
তাদের তাসবিহ্‌ যেন আকাশ ছুঁয়ে যায়,
আর আমরাও হয়তো একটু থেমে ভাবি —
আমরা কি তেমনি কৃতজ্ঞ?
আমাদের হৃদয়ও কি প্রতিটি ডানার মতো,
তাঁর দিকে ফিরে যেতে চায়?
এরা হল পবিত্র কোরানের পাখি…
যারা আলোর পথে উড়ে যায়,
আর আমাদের শেখায় —
পবিত্রতা মানে নিঃস্বার্থ বন্দেগি।
একটু ফাঁক পেলেই আনন্দে মেতে ওঠা,
তা যেন শুধুই আল্লাহর সন্তুষ্টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর