বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

পঞ্চগড়ে শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আনিস প্রধান পঞ্চগড়: / ১৫৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ের বোদা ও দেবিগঞ্জ উপজেলায় শীর্তাতদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ । দেশের সর্ব উত্তরের সীমান্তে প্রচন্ড শীত কষ্টের জেলা পঞ্চগড়। এ জেলার মানুষ শীত মৌসুমে ক্ষুধার কষ্টের চেয়ে শীত কষ্টে বেশী কাহিল হয়ে পরে। এ সময় এদের কাছে ক্ষুধায় খাদ্য অপেক্ষা একটি শীত বস্ত্র অনেক বেশি প্রয়োজন। চলমান প্রেক্ষাপটে দেশজুড়ে সকল জেলায় সেনা ক্যাম্প স্থাপনের অংশ হিসেবে, পঞ্চগড় জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক ও সদস্যরা মানবিক হয়ে জেলার শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়ায়। এ লক্ষে তাদের নিজ অর্থে প্রথম পর্যায়ে দেবীগঞ্জ ও বোদা উপজেলায় কয়েক শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করে। সোমবার (৬ জানুযারী) ২০২৫ সকাল ১১ ঘটিকায় দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন ও বোদা উপজেলার বোদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের নিজস্ব অর্থায়নে কয়েক শতাধিক অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর এর অধিনায়ক লেঃ কর্ণেল ইউসুফ চৌধুরী। এছাড়াও বোদা উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া এবং দেবীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরুল কায়েস, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মকবুল হোসেন উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা জানায়, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা আরো বেশি বাড়িয়ে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর