তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাথে পিরোজপুর জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুল্লাহ-আল-মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিয়াউল হক সহ তথ্য অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৫ই আগষ্টের গণঅভ্যুথানে ছাত্র সমাজের ভূমিকা অনিশ^কার্য। আগামীতে এ দেশ গড়তে হলে তাদেরকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তাই জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।
ছাত্র -শিক্ষক, কৃষক ভাই ইদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুর ১২ টায় উপজেলা ছাত্র -শিক্ষক, কৃষক ভাই ইদুর দমনে সহযোগিতা আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে জাতীয় ইঁদুর নিধন ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন , কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। এসময় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, মাইনুল হুদা রোমান, ফাহিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পেতে হলে বাড়ি ঘর ও ক্ষেত খামারের আশেপাশের ঝোপঝাপ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। গুদামের শস্য টিন বা প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করতে হবে। ধান ও গম মাটিতে না রেখে মাচার উপর রাখতে হবে।

বিশেষ প্রতিনিধিপি :রোজপুরের কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী গুরুদেবের ১৩৩ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার রাতে আশ্রম এলাকায় অনুষ্ঠানের আগতদের নিরাপত্তার ও প্রাথমিক চিকিৎসার স্বার্থে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। কাউখালী উপজেলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক এসএম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপর আহ্বায়ক কমিটির সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহত্তম অনুষ্ঠানের নিরাপত্তা জন্য আমাদের স্বেচ্ছাসেবক কমিটি রাষ্ট্রের নিরাপত্তার বাহিনীর পাশাপাশি আমাদের বিএনপির নেতা ও কর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করবেন এবং ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।