বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

সাতক্ষীরার তালায় জাতীয় শিশুকিশোর ফুলকুঁড়ি সূবর্ণ জয়ন্তী পালিত

এম এম রোকনুজ্জামান টিপু তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : / ১৪৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,সাতক্ষীরা তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সূবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।সূবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে শনিবার(১৬ নভেম্বর) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমীর হলরুমে ফুলকুড়ি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।তালা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ৷ফুলকুড়ি আসর এর সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হক এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,তালা প্রেসক্লাবের আহ্বায়ক এমএ এ আব্দুল হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি ও তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম,শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, খুলনা মহানগর ফুলকুড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ৷সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় সাতক্ষীরা জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সাথে জড়িত সকলকে অভিনন্দন জানান ৷অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায়সহ নয় ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয় ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর