বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

ফ্যাসিবাদী স্বৈরাচারের দোসররা হত্যা মামলায় আসামী হলেও প্রকাশ্যে কিন্তু অধরা

নিজস্ব সংবাদদাতা: / ১৫৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

অপরাধের অভয়ারন্য হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের আইলপাড়া এলাকার ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের দোসররা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় বিভিন্ন হত্যা মামলায় আসামী হলেও প্রকাশ্যে ঘোরাফেরা করছে কিন্তু দেখার কেউ নেই, বলার কেউ নেই। পুলিশ প্রশাসন নিরব ভূমিকা থাকায় আসামীরা পূর্বের ন্যায় সন্ত্রাসী কার্যকলাপ, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে। যার ফলে এলাকায় সচেতন মহল ক্ষোভে ফুসে উঠছে। এলাকাবাসী জানায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড গোদনাইলের পাঠানটুলী আইলপাড়া এলাকায় চিহ্নিত ভূমিদস্যু ও মাদকের সম্রাট যুবলীগের নেতা পরিচয়দানকারী শাহজাহান ওরফে কৃষ্ণা, শহীদুল্লাহ ওরফে কালা মানিক, পাকনা রহমত উল্লাহ, চোকলা সাইদুল, হিমেল, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের রাজিব, সজিব ও কৃষক লীগের নেতা হিয়াইল্যা ইয়াছিন এবং লুচ্চা কেরাম বাবুল অসামাজিক কার্যকলাপের আখড়া গড়ে তুলেছিল। আওয়ামী লীগের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এমন কোন অপরাধ নেই যা তারা করেনি। এলাকার মসজিদ, সমাজকল্যাণ পরিষদ সহ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু দখলে নিয়ে রামরাজত্ব চালিয়েছে। হুমকী-ধামকী, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং নারী কেলেংকারির ঘটনা অহরহ ঘটিয়েছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের পতনের পর পর বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের হয়। মামলাগুলিতে মাথামোটা শাহজাহান, শহীদুল্লাহ, চোকলা সাইদুল, হিমেল, রহমত উল্লাহ, পাতি নেতা রাজিব, সজিব ও ছেচরা হিয়াইল্যা ইয়াছিন আসামী হলেও বীরদর্পে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন অপকর্ম করেই যাচ্ছে আবার যাকে তাকে জীবননাশের হুমকীও দিচ্ছে। তবে এলাকার কিছু অসাধু বিএনপি নামধারী নেতা অপরাধীদের আশির্বাদপুষ্ট হওয়ায় রাতবিরাত গোপন বৈঠকের মাধ্যমে এবং আর্থিক লেনদেনের বিনিময়ে পার পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ ঐসব অপরাধীরা। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয় কোন অপরাধীই পার পাবে না। আইনের আওতায় আসতেই হবে। ধরপাকড় চলছে। অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর