শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

যুক্তরাজ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদদাতা: / ১৪৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

কোনো প্রকার ঘোষণা ছাড়াই লন্ডন সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  গত ১০ই নভেম্বর দুপুরে তিনি হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর ও সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ ইয়াহিয়াসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা জানান, ১৭ নভেম্বর ডা. শফিক লন্ডনে বাংলাদেশিদের দেওয়া গণসংবর্ধনায় বক্তব্য দেবেন। এ ছাড়া জামায়াত আমির লন্ডনে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন।আবু সালেহ ইয়াহিয়া জানিয়েছেন, জামায়াত আমিরকে লন্ডনের একটি রেস্তোরায় আগামী ১৭ নভেম্বর বিকেল ৫টায় নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। হঠাৎ লন্ডন সফর কী কারণে এ নিয়ে যুক্তরাজ্য জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি। তবে দলীয় একাধিক সূত্র বলছে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে আমীরের লন্ডনে আগমন।জানা গেছে, দলের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেগুলোতে আমিরে জামায়াত অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর