শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

আশাশুনিতে জামায়াতের কর্মী সম্মেলনে আ’লীগকে কঠোর হুঁশিয়ারি

আশাশুনি প্রতিনিধি : / ২০৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

আশাশুনিতে ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  রোববার বিকালে দলীয় কার্যালয়ে আলামিন ট্রাস্ট মিলনায়তনে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও মাওঃ আব্দুল হায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুব জামায়াতের সভাপতি কর্ম ও শুরা পরিষদের সদস্য ডাঃ রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বেলাল হোসাইন। সন্মেলনে প্রধান অতিথি জামায়াত নেতা আব্দুস সবুর আ’লীগের নেতা কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী অগণতান্ত্রিক সরকার খুনি শেখ হাসিনা বিগত ১৬ বছর আমাদের নেতা-কর্মীদের উপর হামলা মিথ্যা মামলা, জেল, জুলুম নির্যাতন করেছে । এমনকি আমাদের কেন্দ্রীয় নেতাদেরও মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে । তারা নির্বাচনের নামে প্রহসনের খেলায় মেতে উঠেছিল, ভোট কি জিনিস নতুন প্রজন্ম জানেই না, নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা, গুম, খুন আগুনে পুড়িয়ে মেরেছে । সেটির জবাব গত ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা দিয়েছে । গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট ভারতে পালিয়ে যায় খুনি হাসিনা । কিন্তু দেশ নিয়ে ষড়যন্ত্র তার থেমে নেই। আজ আবার নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে ঢাকার গুলিস্তানে তার নেতা-কর্মীদেরকে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে । প্রশাসনের প্রতি আহ্বান এই খুনি শেখ হাসিনার দোসররা শান্ত এই দেশকে যেন কোন প্রকার অশান্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহবান জানান । কর্মী সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে জামায়াত নেতা আব্দুস সবুর আরো বলেন সাংগঠনিকভাবে মান উন্নয়নে ও আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বিগত আন্দোলনে রাজপথে ছিলেন, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবেন বলে সকলকে জানান দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সম্পাদক শহীদুজ্জাম বাবলু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি- মাসুম বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সম্পাদক হযরত আলী, মোর্তাজুল হক, মোবারক আলী, আবুল কাশেম, মেম্বর সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, নুরুজ্জামান, হাসানুজ্জামান, মন্টু প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর