বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তাার বিষয়ে মাঠ দিবস

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৭২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রবিবার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রওশনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও ঠাকুরগাঁও চিনিকল লি: এর সহযোগিতায় মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও বিএসআরাই আঞ্চলিক কেন্দ্রের ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পাবনার ইশবরদীর বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহাজাহান কবির, পাবনার ইশ্বরদীর বিএসআরআই’র রোগতত্ব বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চ. দা.) ড. মো: আনিসুর রহমান, প্রকল্প পরিচালক ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রশিদ, নওশিন চৌধুরী, মো: আলী নেওয়াজ, স্থানীয় আখের ভিত্তি বীজ চাষী মো. ইসলামুল হক প্রমুখ। এর আগে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুরে মো: ইসলামুল হকের “বিএসআরআই আখ ৪৬” জাতের আখের ভিত্তি বীজ প্লট পরিদর্শন করেন অতিথিবৃন্দ। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ইশ্বরদী, পাবনা ও অর্থায়নে রয়েছে “কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার” প্রকল্প, বিএসআরআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর