শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

মুন্সিগঞ্জে দাফনের ৮৩ দিন পর ছাত্র আন্দোলনে নিহত সজলের মরদেহ উত্তোলন

মুন্সিগঞ্জ প্রতিনিধি : / ২২৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

মুন্সিগঞ্জে ময়নাতদন্তের জন্য দাফনের ৮৩ দিন পর মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান। এ সময় মরদেহ উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। গত ৩ অক্টোবর মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশের প্রেক্ষিতে সোমবার সজলের মরদেহ উত্তোলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। সজল মোল্লা মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ অগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে গিয়ে সহিংসতায় নিহত হন তিনি। সেদিন রাতেই তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর