শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

এদেশে ইসলামবিরোধী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: মাওলানা মামুনুল হক

নিজস্ব সংবাদদাতা: / ১৬৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন,এদেশে ইসলামবিরোধী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। মঙ্গলবার বিকালে যশোর ঈদগাহ ময়দানের সম্মেলনে এ সব কথা বলেন তিনি।হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, এদেশে ইসলামবিরোধী নাস্তিক্যবাদী কোনও চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার বিরুদ্ধে সংগ্রাম করেছি। সেখানে এখন নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা যেকোনও উপায়ে আমরা মোকাবেলা করবো।তিনি বলেন, ২০১৩ সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে জড়ো হওয়া আলেমদের উপর শেখ হাসিনার দোসররা গণহত্যা চালিয়েছিল। ডিজিএফআই, এনএসআইসহ সবগুলো গোয়েন্দা সংস্থায় কর্মরত যারা আলেমদের লাঞ্ছিত করেছিল, তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল, সেইসব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশে তিনি বলেন, ওইসব অপরাধীদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করুন। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ সব খুনিদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের করার দাবি জানিয়ে তিনি বলেন, কেউ যেন পালাতে না পারে। আমার ভাই ও সন্তানদের রক্তের দাগ যাদের হাতে, পৃথিবীর কোথাও তাদের আমরা সহ্য করবো না।মঙ্গলবার বিকালে যশোর ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত ‘শান এ রেসালাত’ সম্মেলনে প্রধান বক্তা হিসেব বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় আমির মাওলানা আনোয়ারুল করিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর