শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

সাভারে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মীর জেসান হোসেন তৃপ্তী : / ১৫৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ঢাকা জেলার সাভারে নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্ট্যাংকিতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটিক ট্যাংকিতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) নামের দুই শ্রমিকের এই মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত সাইফুল ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে এবং আনিসুল রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আনিসুল ট্যাংকের ভেতরে নামেন, কিন্তু কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে সাইফুলও নিচে নামেন। এরপরও কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকেই অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন জানান, দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর