বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৯১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়ি পালের এলাবনী গ্রামে , চাঁদড়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল এই কিশোরী, বছর ১৫ কিশোরীর মৃত্যু হল , স্ক্রাব টাইফাসে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত ৩রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী, গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় কিশোরী,

জানা গেছে ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী প্রকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ হলো, তীব্র মাথাব্যথা , অত্যধিক জ্বর, গা হাত পায়ে ব্যথা।

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী জানান, সাধারনত জঙ্গল অধ্যুসিত এলাকায় এই ধরনের পোকার পাদুর্ভাব রয়েছে। তবে সঠিক সময়ে চিকিৎসা করলে ,এই জীবাণু দ্বারা অসুস্থতা বোধ করা সম্ভব l নচেৎ আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে, শুক্রবার ওই এলাকায় ব্লক স্বাস্থ্য দপ্তরের একটি মেডিকেল টিম গিয়ে গ্রামবাসীদের এ বিষয়ে সচেতন করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার চেষ্টা করেন।

পাশাপাশি জেলা জুড়ে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে বার্তা পাঠানো হয়েছে ,এধরনের কোন উপসর্গ দেখলে তৎক্ষণাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসার জন্য। বারবার গ্রামবাসীদের সতর্ক করার চেষ্টা করেন।

নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। পরিবারের লোকেরা ভেঙে পড়েন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর