বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্কুলের প্রাক্তনীদের গরিয়াহাট মোড়ে, প্রতিবাদী সমাবেশ 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২১৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

রবিবার, ঠিক বিকেল চারটায়, লেক স্কুল ফর গার্লস এর সাথে অন্যান্য স্কুল প্রাক্তনীরা যোগ দিয়ে পদযাত্রার মধ্য দিয়ে গড়িয়াহাট মোড়ে প্রতিবাদী সমাবেশ করলেন।

এই প্রতিবাদী সমাবেশে, যোগদান যোধপুর গার্লস স্কুল, মিত্র ইন্সটিটিউশন ভবানীপুর, সাউথ সাবার্বান ইস্কুল সহ অন্যান্যরা, প্রায় কয়েকশো প্রাক্তনী ছাত্রী ও ছাত্র এই সমাবেশে যোগদান এবং গড়িয়াহাটে চারটি রাস্তার মোড় মানববন্ধন এর মধ্য দিয়ে ঘিরে ফেলেন, চতুর্দিকে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এবং যানবাহন থেকে শুরু করে মানুষ অপেক্ষা করতে থাকেন, এমন কি দেখা যায় যাহারা মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন তারা ওই মানববন্ধনে যোগ দেন। সবার মুখে একটাই স্লোগান জাস্টিস ফর আর জি কর, উই ওয়ান্ট জাস্টিস, দোষীদের বিচার চাই শাস্তি চাই।

শুধু স্লোগানি নয়, যাহারা অংশ নিয়েছিলেন, সকলে মোবাইলে লাইট জেলে কেউ কেউ প্রদীপ জেলে, কেউ মোমবাতি জেলে, প্রতিবাদ জানালেন এবং নাচ গান ,আঁকা ও কবিতার মধ্য দিয়ে তুলে ধরলেন বিভিন্ন প্রতিবাদ। এমনকি কাপড়ের মধ্যে প্রত্যেকের হাতের ছাপ তুলে ধরলেন প্রতিবাদের চিহ্ন। তাই নয়, দুর্গা সেজে মেয়েরা দোষীদের বধ করার আহ্বান জানালেন। এটাই হবে দুর্গাপুজোর আনন্দ এবং বিচার। এবারে দুর্গা পুজো আনন্দ না আমার দিদির দোষীদের বিচারই হবে আমাদের আনন্দ । যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, আমরা এই ভাবেই আন্দোলন করবো সারা বিশ্ব জুড়ে।

বিকেল চারটে দিকে ছটা পর্যন্ত গড়িয়াহাট মোড় স্তব্ধ হয়ে যায়, ‌ কয়েকশো গাড়ি রাস্তার চতুর্দিকে আটকে পড়ে যাত্রীরা আটকে পড়ে কিন্তু কোন ক্ষোভ নাই, কেউ কেউ বলে ওঠেন , উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ফর আর জি কর, আমার মেয়ের বিচার চাই। দোষীদের সাজা চাই। সবার শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই প্রতিবাদী আন্দোলন শেষ করেন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর