বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে শ্রীলংকার বাজে রেকর্ড

ডেস্ক রিপোর্ট : / ৩২৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের চতুর্থ ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।সোমবার রাতে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট দল।টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা ক্রিকেট দল। ২০১৪ সালের শিরোপাজয়ী দলটি চলমান নবম আসরে খেলতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ের পড়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৭৭ রানেই অলআউট হয় শ্রীলংকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই শ্রীলংকার দলীয় সর্বনিম্ন স্কোর।এর আগে ২০১০ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল শ্রীলংকা। টি-টোয়েন্টিতে তাদের সেটাই ছিল এতদিন দলীয় সর্বনিম্ন রানের স্কোর।তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বনিম্ন দুটি রেকর্ডের মালিক নেদারল্যান্ডস। তারা ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়। ২০২১ সালে সেই শ্রীলংকার বিপক্ষেই দ্বিতীয় সর্বনিম্ন ৪৪ রানে অলআউট হয় ডাচরা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের নবম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা।এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩.১ ওভারে মাত্র ১৩ রানেই সাজঘরে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এক উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ৩১ রান। এরপর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট (কামিন্দু মেন্ডিস, ওয়ানেন্দু হাসারাঙ্গা ও সাদিরা সামারাবিক্রমার) উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় লংকানরা।দলীয় ৪০ ও ৪৫ রানে আউট হন আরেক ওপেনার কুশাল মেন্ডিস ও মিডলঅর্ডার ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা।৬ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ৬৮ রান। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে সাবেক দুই অধিনায়ক দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও তারকা পেসার মাথিশা পাথিরানার উইকেট হারায় লংকানরা। দলীয় ৭৭ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন নুয়ান থুশারা।দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিচ নর্টজে ৪ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট শিকার করেন। ২ ওভারে ২১ রানে ২ উইকেট নেন কাগিসো রাবাদা। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন কেশভ মহারাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর