শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ন্যায্য বিচারের দাবিতে, ভারতীয় জনতা পার্টি, পথ অবরোধ করলো

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৯১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

৬ই সেপ্টেম্বর, ঠিক দুপুর দুটোয়, ধর্মতলা সেন্ট্রাল এভিনিউ এর সংযোগস্থলে , তমোঘ্ন নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির সদস্যরা পথ অবরোধ করলো, ন্যায্য বিচারের দাবীতে, এবং দোষীদের শাস্তির দাবিতে, মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল এর পদত্যাগ এর দাবিতে, এমনকি তারা সন্দীপ ঘোষের পোস্টের জুতো ঝাঁটা পড়িয়ে ঘুরতে থাকেন,‌ এবং বললেন যতদিন না দোষীরা সাজা পাবে, আমরা আন্দোলন করে যাবো।

শুধু কলকাতার রাস্তায় নয়, বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন। ফলে অন্যান্য জায়গার বিজেপি কর্মীদের গায়ে হাত দেওয়া ও গ্ৰেফতার করায় , প্রশাসনকে হুঁশিয়ারি দেন, বলেন অবিলম্বে ওদের গায়ে হাত দিতে বার্ন করুন এবং গ্ৰেফতার করতে, আমরা শাস্তি পূর্ণ ভাবে এই বন্ধ করছি, আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, তা নাহলে আমরা বিষধর সাপে পরিনত হবো, তখন আপনারা সামলাতে পারবেন না।

এরপর বন্ধ শেষ করে ধর্ণা মঞ্চে এসে তমোঘ্ন ঘোষ বলেন , আমরা আগামী সোমবার ঠিক বেলা একটায় নর্থ ডিসি অফিস ঘেরাও করবো, যিনি অভয়াকে আত্মহত্যা বলে জানিয়েছেন, কি ভাবে জেনে ছিলেন অভয়া আত্মহত্যা করেছে, ওনাকেও ছাড়বো না, এবং সন্দীপ ঘোষ কে কোনো জায়গায় কাজ করতে দেবো না, কী ভাবে কাজ করতে পারেন দেখবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য আরও কত আইনজীবী নিতে পারেন আমরা দেখতে চাই, আমরা কিভাবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে পারি সেটা ভালো জানি, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এরকম আন্দোলন চলবে, ধরনা চলবে

তবে আমাদের বিশ্বাস, যারা এইভাবে কুকর্ম করেছে, নিরীহ মহিলা ডাক্তার কে খুন করেছে, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সঠিক বিচার করবেন, আমাদের আত্মবিশ্বাস আছে, বাংলায় কি চলছে কারোর অজানা নয়। পিসি ভাইপোকে পথে নামিয়ে ছাড়বো। সারাদেশের জনগণ ও ডাক্তাররা সঠিক বিচার ছিনিয়ে নেবে,

তাই আমরা সবার উদ্দেশ্যে বলবো, আপনারা জোটবদ্ধ হন, আমাদের পার্টির ব্যানারে আসতে হবেনা, আপনারা ন্যাশনাল পতাকা নিয়ে আন্দোলন করুন, আমাদের জয় অনিবার্য, দোষীরা সঠিক শাস্তি পেলে, আমাদের অভয়া শান্তি পাবে। এবং তার মা বাবা সঠিক মেয়ের বিচার পাবে, তাই তাহারা আজও অপেক্ষায় আছেন, টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করতে চাননি, তাই আমাদের দাবি একটাই, বিচার চাই বিচার চাই , মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, বিনীত গোয়েলের পদত্যাগ চাই। দোষীদের শাস্তি চাই।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর