বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

কেনিয়ায় ছাত্রাবাসে আগুনে হতাহতদের স্মরণে ৩ দিনের শোক

ডেক্স রিপোর্ট : / ২৪৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

কেনিয়ার মধ্যাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুনে হতাহতের ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সে দেশের সরকার। সেখানে মর্মান্তিক অগ্নিকা-ে ১৭ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং এখনো ৭০ জন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে স্বজনরা মরিয়া হয়ে উঠেছে এবং তারা হতাশ হয়ে পড়ছে। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।নয়েরি কাউন্টির হিলসাইড এন্দরাশা একাডেমিতে মধ্যরাতের দিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রাবাসটিতে ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী ঘুমাচ্ছিল।প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সোমবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং তিনি এ ঘটনাকে ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এ দুঃখজনক ঘটনায় ৯ থেকে ১৩ বছর বয়সী ১৭ শিশু প্রাণ হারিয়েছে। সেখানে কীভাবে এমন বিপর্যয় ঘটলো তা খুঁজে বের করা এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার প্রুতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, অগ্নিকা-ের ঘটনায় এখনো ৭০ জন নিখোঁজ রয়েছে এবং ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।এদিকে নিখোঁজদের সন্ধান পেতে স্কুলে জড়ো হওয়া পরিবারগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কারণ, তারা স্বজনদের খবর পেতে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর