শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও মিছিল

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ২১৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মঙ্গলবার শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃষ্টির মধ্যেই জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাস্তা হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে তারা। সর্বধর্মীয় ঐক্যজোট ঠাকুরগাঁওয়ের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন রিংকু রায়, টিংকু রায়, সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলবিদা হাবিব ঐশী, রিভার ভিউ বিএম কলেজের শিক্ষার্থী রাকিব, ভবেশ রায়, খুশি রায়, জিয়াদ হাসান, মোঃ রাকি, রাব্বি, পাপন ঠাকুর, হাসান, নেহা, তাপসী, সিপিবি জেলা কমিটির নেতা বাবু, তেল গ্যাস জেলা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, রিকশা ইউনিয়নের নেতা আবু তাহের প্রমুখ। বক্তারা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কিন্তু কিছু দুষ্কৃতিকারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে ভাঙচুর হামলা ও অগ্নিসংযোগ করছে উল্লেখ করে, দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করার জন্য সকল ধর্মের ছাত্র জনতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহবান জানান। এ সকল কাজকে রুখে দিতে সকল ধর্মের মানুষদের একত্রিত হয়ে সচেতন থাকার বিষয়টি তুলে ধরেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর