আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বরণ ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতে নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সিনিয়র এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই শ্যামা প্রসাদ, শাহিনুর রহমান, জ্যোতির্ময় মন্ডল, এএসআই আশিকুর রহমান, জাকির হোসেন, জিয়াউর রহমান, নারী এসআই নাসিমা খাতুনসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার সদর উপজেলায়। তাকে ওসি হিসাবে পদায়ন পূর্বক আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসাবে বদলী করা হয়। প্রসঙ্গত. ওসি নজরুল ইসলাম ইতোপূর্বে এসআই পদে আশাশুনি, শ্যামনগর, ডুমুরিয়া, এবং ওসি তদন্ত পদে সাতক্ষীরা সদর ও পাটকেলঘাটায় কর্মরত ছিলেন। অপরদিকে, বিদায়ী ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী সাতক্ষীরা সদর সার্কেল অফিসে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।
আশাশুনি প্রতিনিধি : অতি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ হতে একদিনের মূল বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফান্ডে জমা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ একদিনের মূল বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসের ৭ জন কর্মকর্তা, ২ জন কর্মচারী এবং ৯৬০ জন শিক্ষক-কর্মচারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একদিনের মূল বেতন ৫ লক্ষ ৭৮ হাজার ১৬০ টাকা সোনালী ব্যাংকের নির্দিষ্ট হিসাবে সোমবার জমা দিয়েছেন।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে গণ অধিকার পরিষদ (জিওপি) নিবন্ধিত দলের স্বীকৃতি পাওয়ায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ যুব ও ছাত্র অধিকার পরিষদের আশাশুনি উপজেলা শাখার যৌথ আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পীর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাসিম রাজু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, আশাশুনি উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাফিজুল ইসলাম বাবুল, বুধহাটা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক হোসাইন মোহাম্মদ বিল্লাল সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনি উপজেলা যুব বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় যুব বিভাগের অস্থায়ী কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব বিভাগের প্রধান উপদেষ্টা সাবেক উপাধ্যক্ষ ও সাবেক উপজেলা জামায়াতের আমীর অধ্যাঃ আব্দুর সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সম্পাদক মাওঃ মোশাররফ হোসেন, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস প্রমুখ। যুব বিভাগের উপজেলা সম্পাদক আজহারুল ইসলামের পরিচালনায় বৈঠকে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা যুব সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশে উপজেলার সকল ইউনিয়নের সভাপতি/সম্পাদক সহ সকল কর্মী সমার্থক ও সদস্যদের কে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।