শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক ফলাফলের ৩০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। দেশের সামগ্রিক উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সমাজের পিছিয়ে থাকা মানুষগুলোও উন্নয়নের সুফল পায় : শেখ মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন পরিবেশমন্ত্রীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা  টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

ডেক্স রিপোর্ট : / ২০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সফল ও শ্রেষ্ঠ সংগঠন মানব কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও মানবিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়। ২৩ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপি নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ ভাবে এই চমৎকার আয়োজনটি অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের সামাজিক অবক্ষয় রোধ এবং সামগ্রিক উন্নয়ন সহ মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটির সভাপতি মোঃ সাগর প্রধান, ঢাকা ইয়ুথ ক্লাবের সভাপতি শ্রেষ্ঠ সংগঠক সোহাগ মহাজন, রন্ধন শিল্পি নারী উদ্যোক্তা হাসিনা আনছার, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুল হাসান রোকন ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহেল।
উৎসবে মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের সাবলীল উপস্থাপনায় সংগঠনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন মহাসচিব মোঃ নিজাম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মাহবুব রহমান চৌধুরী (স্বপন)। অর্থ সচিব শাহাদাত হোসেন তৌহিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক এর উপর বিশদ আলোচনা করেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও সংগঠনের আজীবন সদস্য কাজী সাঈদ। আবেকঘন বক্তব্যের পর কলেজ অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হককে অবসর জনিত বিদায়ের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। মানব কল্যাণ পরিষদের আইন বিষয়ক সচিব এডভোকেট মোঃ হাবিবুর রহমান মাসুম নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জর্জ আদালতের পাবলিক প্রসিকিউট নিয়োগপ্রাপ্ত হওয়ায় শুভেচ্ছা স্মারক, স্বেচ্ছাসেবক সদস্য ও নারী উদ্যোক্তা শারমিন আক্তার খাদিজা এবং শিক্ষা বিষয়ক সচিব নুসরাত হোসেন নিশু যুব উন্নয়ন অধিদপ্তর হতে সফল আত্মকর্মী হিসেবে পুরষ্কার অর্জন করায় উৎসাহ মূলক উজ্জীবিত করার লক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগীতায় বিজয়ী হওয়ায় নারী উদ্যোক্তা শাওলিন আমিন খান (রিফাহ খান)কে পুরষ্কৃত করা হয়।
আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় জাঁকজমকপূর্ণ আয়োজনে মানব কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও মানবিক উৎসবে উপস্থিত সকল সদস্য ও কর্মীদের শুভেচ্ছা উপহার প্রদান করে ২০২৬-২৮ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ৭ সদস্য বিশিষ্ট স্থায়ী পরিষদ গঠন করা হয়। পরিশেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেণ বাইতুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শফিউদ্দিন আহম্মেদ সিরাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর