খুলনা জেলার পাইকগাছা উপজেলার আসন্ন কপিলমুনি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার অন্যতম রাজনৈতিক নেতা শেখ আবু তালেবকে ঘিরে স্থানীয়ভাবে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। কপিলমুনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আবু তালেব অতীতে পাইকগাছা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত ১নং সদস্য হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি কপিলমুনি ইউনিয়নের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি কপিলমুনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। শেখ আবু তালেব বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে থেকে তাদের সমস্যা ও প্রয়োজনগুলো কাছ থেকে দেখেছি। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে কপিলমুনি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করার লক্ষ্যে কাজ করতে চাই। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং এলাকার সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শেখ আবু তালেব আরও বলেন, কোনো পদ-পদবির জন্য নয়, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি কপিলমুনি ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনই তাঁর সবচেয়ে বড় শক্তি। নির্বাচনে জয়ী হলে কপিলমুনি ইউনিয়নকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন