মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

শিক্ষকসুলভ আচারণ সমাজের জন্য গুরুত্বপূর্ণ;রামপালে মাধ্যমিক শিক্ষক সমিতির সভায় প্রতিমন্ত্রী ডক্টর ফরিদ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : / ১৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে কোন রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেয় না। আমাদের সন্তানদের বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আচারণগত পরিবর্তন দরকার। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিগত সরকার শিক্ষার মানকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছিল। আমাদের সরকার সেটি উত্তরণের চেষ্টা করছে। সঠিক শিক্ষা গ্রাহন ও গুণগত শিক্ষা সমাজকে তথা রাষ্ট্রকে আলোকিত করে। শিক্ষরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ ও সমাজ সমৃদ্ধ হবে। সুতরাং শিক্ষকদের সেভাবে মাইন্ড সেটআপ করতে হবে। শনিবার (০৪ এপ্রিল) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে কল্যাণ তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি রামপাল উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন আকু্ঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মামুদুর রহমান পিয়াল, মো. আল আমিন হাওলাদার, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. মহাসীন শেখ, সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঢালী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ

রামপালে বিশ্বমানের ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম


রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে বিশ্বমানের সেবা প্রদানকারী সংস্থা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঝনঝনিয়ায় স্থাপিত বিশ্বমানের এ হাসপালটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শনকালে তিনি হাসপালটি বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও আগত রোগীদের সাথে কথা বলেন। পরে তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে ফাউন্ডার পরিচালক রেজা সেলিম হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় প্রতিমন্ত্রীকে হাসপালের বিশ্বমানের সেবা দানের কর্মকৌশল গুলো বর্ণনা করেন এবং ক্যান্সার রোগসহ অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়েও বর্ণনা দেন।অজপাড়াগায়ে এমন বিশ্বমানের ক্যান্সার জনিত রোগসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সেবা প্রদানের বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অভিভূত হন। তিনি দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতালকে বাংলাদেশের মডেল হাসপাতালে রূপান্তরে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি বিভাগে এমন ধরনের হাসপাতাল যা গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সরকারের পক্ষ থেকে করা হবে।এর পূর্বে পরিদর্শনের শুরুতেই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রামপাল সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এ খুলনা মোংলা মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পার্কে অবহিত করেন।পরিদর্শনকালে বাগেরহাটের জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন এ এস এম মাহাবুবুল আলম, বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সাবেক জেলা জজ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ আ. মান্নান, মেজর (অব.) মল্লিক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আফরোজা বেগম, সদস্য সচিব এম, এ সবুর রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা-মোংলা মহাসড়ক দূর্ঘটনা মুক্ত করতে সকল পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরে প্রতিমন্ত্রী আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিচার্স সেন্টারের কম্পাউন্ডে বকুল বৃক্ষ রোপণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর