বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

ডেক্স রিপোর্ট : / ২২৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ডেক্স রিপোর্ট  : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ এক মাসের বেশি সময় ধরে চলতে পারে। মঙ্গলবার এই সংঘাত আরও বিস্তৃত হয়।

ইসরাইল লেবাননে ব্যাপক বোমাবর্ষণ চালায় এবং তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সৌদি প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এতে ধোঁয়া উড়তে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে যুক্তরাষ্ট্র মিসর থেকে পূর্ব দিকের সব মধ্যপ্রাচ্যের দেশ থেকে নিজেদের নাগরিকদের সরে যেতে আহ্বান জানায়।
ইরানের রাজধানী তেহরান শহরে বড় ধরনের শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। বিস্ফোরণের ফলে ওই সাংবাদিকের আবাসিক ভবনের জানালা কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
১৯৭৯ সাল থেকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে শাসিত ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান নিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ, যা গত শনিবার এক হামলায় শুরু হয়েছে এবং এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
তিনি বলেন, শুরুতে আমরা চার থেকে পাঁচ সপ্তাহের হিসাব করেছিলাম। কিন্তু এটি এক মাসের বেশি সময়ও চলতে পারে।
তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
ট্রাম্প প্রথমবারের মতো যুদ্ধের স্পষ্ট লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যা করতে চাইছে তা হলো— ইরানের ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং অঞ্চলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি এর সমর্থন বন্ধ করা।
তবে এই লক্ষ্যগুলোর মধ্যে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করা অন্তর্ভুক্ত ছিল না। যদিও শনিবার ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকার উৎখাত করার জন্য জেগে ওঠার আহ্বান জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর