শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির

ভারতকে গুঁড়িয়ে দিয়ে দ. আফ্রিকার দাপুটে জয়

ডেস্ক রিপোর্ট : / ৫৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই নাকানি চুবানি খেল ভারত। নিজেদের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৮ রানের টার্গেট তাড়ায় ভারত হেরে যায় ৭৬ রানের বিশাল ব্যবধানে।রোববার টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। মাত্র ২৬ রানেই ভারত হারায় টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট।ভারতের এই উইকেট পতনের ধারাবাহিকতা বজায় থাকে ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৮ উইকেটে মাত্র ৮৮ রান।দলের এমন কঠিন বিপদেও শেষ দিকে চমক দেখাতে ব্যাট চালিয়ে যান শুভম দুবে। কিন্তু তার ৪২ রানের ইনিংসে দলের হারের ব্যবধান কমলেও, পরাজয় এড়ানো সম্ভব হয়নি। ভারত শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়। রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ৪ ওভারে মাত্র ২০ রানে টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় প্রোটিয়ারা।
দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও মিলার কিলার খ্যাত ডেভিড মিলার। চতুর্থ উইকেটে তারা ৫১ বলে ৯৭ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।২৯ বলে তিন চার আর তিন ছক্কায় ৪৫ রান করে ফেরেন ব্রেভিস। ৩৫ বলে ৭টি চার আর তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৩ রান করে ফেরেন মিলার। তবে ইনিংসের শেষ দিকে ঝর তোলেন ট্রিস্টান স্টাবস। তিনি ২৪ বলে এক চার আর তিন ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন। ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস, ও ট্রিস্টান স্টাবসের দায়িত্বশীলতায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা।ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট শিকার করেন জসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার আর্শদীপ সিং।প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সুপার এইটের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আজ ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় সুপার ম্যাচে শ্রীলংকাকে তাদের ঘরের মাঠে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৫১ রানের দাপুটে জয় পায় ইংল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর