মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

প্রতিরোধ, প্রশমন ও সর্বপক্ষীয় অংশগ্রহণে পিরোজপুরে প্রেস ব্রিফিং

পিরোজপুর প্রতিনিধি : / ২৪৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে প্রতিরোধ, প্রশমন ও সর্বপক্ষীয় অংশগ্রহণ নিশ্চিত করতে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, প্রযুক্তি-নির্ভর জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। সরকার, বেসরকারি সংস্থা, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। জেলার এনজিও ব্যক্তিত্ব জিয়াউল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ। এছাড়া বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, প্রেসক্লাব সহ-সভাপতি মো. খেলাফত হোসেন খসরু, এডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সাংবাদিক নাইন তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে নারী ও কিশোরীরা অনলাইনে হয়রানি, ব্ল্যাকমেইল, সাইবার বুলিং ও মানহানির মতো সহিংসতার শিকার হচ্ছেন, যা ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তারা ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের জন্য সহজ অভিযোগ ব্যবস্থাপনা, দ্রুত আইনি সহায়তা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল অবদানের জন্য ১৪ জন নারী প্রতিনিধিকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস ব্রিফিংয়ে জেলা ও উপজেলা পর্যায়ের সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ মোট ৪৬ জন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর