শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত পিরোজপুর বিএনপি ঢাকায় যাবেন ৩০ হাজার নেতাকর্মী-সমর্থক

পিরোজপুর প্রতিনিধি : / ১৬৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পিরোজপুর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থককে ঢাকায় সমবেত করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত দিনের আগেই অন্তত ছয়টি বিশালাকার লঞ্চ ও শতাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে পিরোজপুরের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত জানান, কর্মী-সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ছয়টি বিশালাকার লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চগুলোতে রাতযাপন ও খাবারের ব্যবস্থা থাকবে। তিনি আরও জানান, ২৫ ডিসেম্বর ভোরে পিরোজপুর শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক বাসে করে নেতাকর্মী ও সমর্থকেরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর