বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চারুকলা ভর্তি কোচিং ২০২৫-এর ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাগর ফকিরের জন্মদিন পালন

খুলনা প্রতিনিধি : / ৮৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

খুলনা আর্ট একাডেমি, ৩৬ আয়েশা কটেজ,ইকবালনগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত একটি সুপরিচিত চারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্র। সাংস্কৃতিক অঙ্গনকে সবসময় প্রাণবন্ত রাখতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস নবীন চারুশিল্পীদের সঙ্গে আনন্দমুখর পরিবেশে একাডেমিটি পরিচালনা করেন, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহী হতে পারে।১০ ডিসেম্বর ২০২৫ রাত বারোটার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাগর ফকির স্যারকে ফোন করে জানান যে, তার খুব মন খারাপ লাগছে এবং মা–বাবার কথা মনে পড়ছে। তিনি স্যার ও ম্যাডামকে গুরু হিসেবে মানেন, তাই তাদের আশীর্বাদ নিতে একাডেমিতে আসতে চান। অনুমতি পেয়ে সাগর একাডেমিতে এসে স্যার ও ম্যাডামের প্রতি প্রণাম জানায় এবং বলেন, “স্যার, আজ আমার জন্মদিন আমাকে আশীর্বাদ করবেন।”পরদিন, ১১ ডিসেম্বর সকালে ক্লাসে উপস্থিত হলে সাগরের জন্মদিনের বিষয়টি শিক্ষার্থীদের জানানো হয়। এরপর ক্লাস শেষে ১৬তম ব্যাচের সাগরের সহপাঠীরা একাডেমিতেই কেক কেটে সাগরের জন্মদিন পালন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন চারুশিল্পী জয়দ্যূতি সরকার, পূজা শীল, তরি গাইন, লামিশা জারিন (অধি)। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস।জন্মদিনের এই আনন্দময় মুহূর্তে একাডেমির পরিবেশ মুখরিত হয়ে ওঠে শুভেচ্ছা, হাসি ও রঙিন উদ্দীপনায়। সবাই নবীন চারুশিল্পী সাগর ফকিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ স্বপ্নপূরণের জন্য আন্তরিক শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর