বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

নিজস্ব সংবাদদাতা: / ১৭৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করা সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অন্তত চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত আরেকজন। এরআগে, গতকাল একই দাবিতে প্রায় ৬ ঘণ্টা অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন বিক্ষোভকারীরা। পরে পুলিশি কড়া পাহারায় তিনি রাত আটটার দিকে বের হন। তখন আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে–এমন বার্তা পাঠানো হয়। আন্দোলনকারীরা সেটি মানেননি। পরে আজ বিকেল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করা হবে মর্মে প্রতিশ্রুতিও দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের। সেটি কার্যকরের লক্ষ্যে আজও আন্দোলন করে আসছিল কর্মকর্তারা। বিকালে আন্দোলনকারীদের কয়েকজনকে তুলে নেয় পুলিশ। এ ঘটনা কেন্দ্র করে সচিবালয়ে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর