বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ভিত্তিক ফেডারেশন ও ১২ ই জুলাই কমিটির ডাকে , কেন্দ্রীয় মিছিল।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১০১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বৃহস্পতিবার, ঠিক বিকেল পাঁচটায়, ধর্মতলা লেলিন মূর্তির সামনে থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত, কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ভিত্তিক ফেডারেশন ও ১২ ই জুলাই কমিটির ডাকে, কেন্দ্রীয় মিছিল করলেন।

এই মিছিলে অংশ নেন, সি আই টি ইউ, এ আই টি ইউ সি, এ আই ইউ টি ইউ সি, এ আই সি সি টি ইউ সহ অন্যান্যরা।
মিছিলের প্রথম ভাগে ছিলেন অনাদি সাউ, সুভাস দাস, অশোক দাস,প্রভাস ঘোষ সহ অন্যান্যরা।

এই মিছিলের প্রধান উদ্দেশ্য হলো, শ্রম কোড বাতিল সহ, ২০মে ধর্মঘটের সতেরো দফা দাবী এবং শান্তি সম্প্রীতি ও মানুষের ঐক্য বজায় রাখতে , জাতি ধর্ম-বর্ণ ভাষা নির্বিশেষে মেহনতি মানুষের সংগ্রামী ঐক্য গড়ে তুলতে, কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতি প্রতিহত করতে আমাদের এই মিছিল ও আগামী দিনে ধর্মঘটের ডাক। কয়েকশো শ্রমিক কর্মচারী মিছিলে পা মেলান।

আপনারা জানেন, যেভাবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, দেশকে ধ্বংসের মুখে নিয়ে চলছে, একদিকে চাকরি লুট, শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে কল কারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, রেল ব্যাংক বীমা বেসরকারী করন হয়ে যাচ্ছে, ২৯টি শ্রম আইন প্রত্যাহার করে শ্রমিক স্বার্থ আইন চালু করে, শ্রমিকদের বিপদ ফেলার চেষ্টা করছেন, একচেটিয়া পুজি পতিদের স্বার্থরক্ষার দিকে নজর দিয়েছেন। এদিকে দিন দিন বেকারত্ব বেড়ে চলেছে , জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে, খাদ্য ঔষধ থেকে শুরু করে গ্যাস পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, আমরা এর বিরোধিতা করি, অবিলম্বে এই সকল জিনিস গুলি সাধারণ মানুষের স্বার্থে ঠিক করা হোক। হীন চক্রান্ত বন্ধ হোক। এবং অশ্লীলতা মদ মাদকদ্রব্যের সম্প্রসারণ রোধ করতেই আমাদের এই আন্দোলন। ও ধর্মঘট।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর