শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

আইভীকে বহনকারী গাড়িতে হামলা, পুলিশসহ আহত ৫

নিজস্ব সংবাদদাতা: / ১১৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

আইভীকে বহনকারী গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা , এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে ৫জন।হত্যা মামলায় গ্রেফতারকৃত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ডিবি কার্যালয়ে নেওয়া পথে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় পুলিশের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ করা হয়।শুক্রবার সকাল সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুই কনেস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান।এরপর দ্রুত একটি হত্যা মামলায় পুলিশ আইভীকে আদালতে হাজির করেন। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৬টায় দেওভোগের চুনকাকুটির থেকে আইভীকে গ্রেফতারের পর র‌্যাব ও পুলিশের ১৫টি গাড়ি নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। সকাল সাড়ে ৬টায় গলাচিপার মোড়ে পৌছালে ৩০-৪০ জনের একটি দল ওই গাড়ি বহরে হামলা চালায়। তারা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপসহ বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।হামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান বলেন, সাবেক মেয়র আইভীর কোনো ক্ষতি হয়নি। তাকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করে শুনানী শেষে কারাগারে পাঠানো হয়েছে।এরআগে, গ্রেফতারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। আমি নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনও করিনি। যখনই নারায়ণগঞ্জে কোনো হত্যাকাণ্ড ঘটেছে তখনই আমি প্রতিবাদ করেছি, নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি। অথচ আমাকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হলো।এসময় তিনি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান। তারপরই পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর