শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

অবশেষে সাংবাদিক নিপিড়নকারী তালার সেই ইউএনও শেখ রাসেলের বদলী

তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধি : / ১১১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

অবশেষে সাতক্ষীরা জেলার তালার সাংবাদিক নিপিড়নকারী সেই ইউএনও শেখ রাসেলের বদলী হলেন রংপুর বিভাগে। সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী কর্মকর্ত শেখ মোঃ রাসেলের রংপুর বিভাগে বদলীর আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৯.২৪-১৫৪ নম্বর স্মারকে এই আদেশ দেওয়া হয়। আদেশে রংপুর বিভাগে তাকে বদলী করা হয়। সোমবার ৫ মে রাষ্ট্রপতির দপ্তর থেকে এই আদেশ জারি হয়। উল্লেখ্য : উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে তথ্য জানার কে এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এর প্রেক্ষিতে ফুসে উঠে তালা  সহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এবং পরদিন তালা, সাতক্ষীরা সহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি পেশ। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরা মহামান‍্য আদালত তাকে জামিনে মুক্তি দেন।এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তর পৃষ্টপোষকতায় তালা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যানার এবং উপজেলার বিভিন্ন শ্রেনিপেশা ও রাজনৈতিক দলকে দিয়ে উপজেলা পরিষদের সামনে শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মাবন বন্ধন করানো হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তবেতালার মুল ধারার সাংবাদিকরা উক্ত মতবিনিময় সভা বয়কট করেছেন। এদিকে সাংবাদিক নিপিড়নকারী তালার সেই ইউএনও শেখ রাসেলের বদলীর খবর পেয়ে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন, সাংবাদিকরা ঐক্যবন্ধ থাকলে কেহ ক্ষমতার অপব্যবহার করে পার পাবে না। সাংবাদিক জাতির বিবেক বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমি সকলকে বলবো এক সাংবাদিক বিপদে পড়লে সকল সাংবাদিককে তার পাশে দাঁড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর