শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

রামপালে সড়ক নির্মাণে অনিয়ম পুলিশি হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মো: রেজাউল ইসলাম রামপাল (বাগেরহাট)প্রতিনিধি : / ১২৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

 

বাগেরহাট রামপালের কৈগর্দাসকাঠি খেয়াঘাট সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়ম ও পুলিশি হয়রানির অভিযোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৪ মে) বিকাল ৫ টায় উপজেলার কৈগর্দাসকাটি গ্রামে এ মানববন্ধন করেছেন গ্রামবাসী। এ সময় দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য দেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাজেদ ফকির, যুগ্ম সম্পাদক সাবজান ফকির, আ. হামিদ শেখ, মাজহারুল ইসলাম, তানিয়া বেগম, আলেয়া বেগম, নূর ইসলাম গাজী প্রমুখ।এ সময় বক্তারা বলেন, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া এবং বালু ব্যবহার করা হচ্ছে। সড়কের দুই পাশে প্রয়োজনীয় পাইলিং না করেই কাজ সম্পন্ন করা হচ্ছে, যা ভবিষ্যতে টেকসই হবে না। এ প্রতিবাদ করায় ঠিকাদার সোহেল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তারা। তারা দাবি করেন, রামপাল থানার ওসি আতিকুর রহমান এলাকাবাসীকে হুমকি দিয়েছেন এবং নারীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন। এলাকাবাসী দ্রুত প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে কাজ সম্পন্ন করা এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। ঠিকাদারকে অনিয়মের কোনো সুযোগ দেওয়া হবে না।অভিযোগের বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, কিছু ব্যক্তি রাস্তার কাজে চাঁদা দাবি করায় তা বন্ধ হয়ে যায়। পরে আমরা গিয়ে পুনরায় কাজ শুরু করি এবং পরবর্তীতে কেউ যেন বাধা না দেয় সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করি। তিনি আরও জানান, চাঁদা দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর